আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা
কুমিল্লার উত্তরজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
২২ ডিসেম্বর সোমবার কেন্দ্রিয় শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে কৃষিবিদ মোঃ ইব্রাহিম মিয়া (সেলিম)কে আহ্বায়ক এবং মোঃ শরীফুল ইসলাম কে সদস্য সচিব হিসেবে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটি অনুমোদন করেন কেন্দ্রিয় নির্বাহি কমিটির সভাপতি মিরাজ সিকদার সাধারণ সম্পাদক মোঃ হাবীবুর রহমান স্বাক্ষর করেন।
এছাড়া কমিটির যুগ্ম আহবায়ক হলেন এড.ফারুক আহমেদ, মোঃ সরোয়ার আলাম বাবু,মোঃ আনোয়ার হোসেন জুয়েল,মোঃ ফয়সাল,মোঃ আফরান সিফাত,মোঃ ফারুক হোসাইন,মোঃ আবদুল হান্নান,মোঃ শেখ ফরিদ,মোসারফ হোসেন আরিফ,আরিফ সোলাইমান মজুমদার,মহসিন আলম রাসেল,ফয়সাল আহমেদ রাফি,ইলিয়াস কাঞ্চন পলাশ প্রমুখ।