নিজ দেশে ফিরবেন তারেক রহমান, আনন্দে নেতাকর্মীদের মিছিল কেন্দুয়ায়

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছে, বাংলার জনগণ হাসছে এমন ধরনের বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পৌর সদরে উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঞা’র নেতৃত্ব একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিলটি শুরু হয়ে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হন নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরেন
নেতাকর্মীরা।

এসময় কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হাফেজ আতাউর রহমান কাদেরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা তাঁতি দলের সভাপতি মো. উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান পাঠান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খান খোকা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঞা হাবুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন বলে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ