
মনিরুল ইসলাম ,সাপাহার (নওগাঁ)
নওগাঁর সাপাহার সীমান্তে মালিকবিহীন ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩ টায় নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মো: আব্দুল আউয়াল এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল নব আদাতলা গ্রামের নদীর ধারে কাঁচা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় দশ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট সাপাহার থানায় জমা দেওয়া হয়েছে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।