
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
নেত্রকোণার কেন্দুয়ায় সাফিয়া খোরশেদ আহমেদ মডেল একাডেমীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার চুড়ান্ত
ফল প্রকাশ সহ কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেতু আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির প্রতিষ্ঠাতা ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মো. জসিম উদ্দিন আহমেদ খোকন।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জুঁই সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক হাদিউল ইসলাম, উপ-পরিচালক আনোয়ার হোসেন ও শাহীন খন্দকার।
এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে অতিথিবৃন্দ।