
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
নেত্রকোণার কেন্দুয়ায় সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ ইং শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছতা এবং উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বাঙ্গালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শামীমা আক্তার।
এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীগণ, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বাঙ্গালী বলেন, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ২’শ ৭৮ জন শিক্ষার্থী বিদ্যালয়ের অফিস থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করে।
আজ অভিভাবক ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদেের উপস্থিততে সরাসরি লটারির মাধ্যমে ১’শ ৮০ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে, বাকি শিক্ষার্থীরা অপেক্ষমান তালিকায় রয়েছে। আগামীকাল থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।