মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)
নওগাঁর সাপাহারে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ জন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটক চোরাকারবারি উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুল হালিম (২৮)।
বিজিবি কর্তৃক জানা গেছে, ২০ ডিসেম্বর রাত ১১টা ১০ মিনিটে সাপাহার থানার অন্তর্গত আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: সিরাজুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দক্ষিণ পাতাড়ী গ্রামে অভিযান চালায়।
এমতাবস্থায় স্থানীয় মসজিদ সংলগ্ন কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী মোঃ আব্দুল হালিম (বাবু) কে আটক করে।
পরে আটককৃত আসামীর বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন নওগাঁ ব্যটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি)।