ফারুক মাষ্টার,তিতাস (কুমিল্লা)
ইনকিলাব মঞ্চেের মুখপাত্র ও ২৪ এর জুলাইযোদ্ধা শহীদ ওসমান শরীফ হাদির শাহাদাতে তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলা সদর কড়িকান্দি বাজারস্থ জামায়াতে ইসলামী কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামী জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন মুন্সীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ছবির হোসেন, মজিদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল রহমান রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য মাওলানা তফাজ্জল হোসাইন, উপজেলা শূরা সদস্য মাওলানা আবু ইউসুফসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকগণ।
বক্তারা শহীদ ওসমান হাদীর আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন,হাদীর শাহাদাত ইসলামী জন্য এক অনন্য দৃষ্টান্ত।তারা শহীদদের আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মাওলানা রফিকুল ইসলাম কাজলের পরিচালনায় বিশেষ দোয়া মোনাজাতে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।