কপিলমুনিতে ৪ লক্ষ টাকার ফুটবল ১ম রাউন্ডের শেষ খেলায় দাকোপকে হারিয়ে কেশবপুর সেমি ফাইনালে

এস কে আলীম,কপিলমুনি খুলনা।

 

কপিলমুনি সিটি প্রেসক্লাবের আয়োজনে ও কেকেএসপি’র পরিচালনায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা শুক্রবার অনুষ্ঠিত হয়।

খেলায় জিতেন্দ্রনাথ স্পোর্টিং ক্লাব দাকোপকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সন্যাসগাছা ছাত্র সংসদ কেশবপুর সেমি ফাইনালে উন্নীত হয়েছে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমিমাংশিত ছিল। ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা গোলকিপার মনোনীত হন আমীর হোসেন জিকো।

প্রথম গোলদাতার পুরস্কার লাভ করেন নাইজেরিয়ান খেলোয়াড় মুছা খান। খেলা পরিচালনা করেন মাষ্টার মোঃ শরিফুল ইসলাম। সহকারী পরিচালক ছিলেন উত্তম বাছাড় ও হাদীউজ্জামান।

খেলায় কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কেকেএসপি’র আহবায়ক এম আজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসএ গ্রুপের চেয়ারম্যান তরুন শিল্পপতি ও সমাজ সেবক মোঃ আঃ কাদের। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল,কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সাঃ সম্পাদক সন্তোষ কুমার সরকার।

উপস্থিত ছিলেন সুজায়েত গাজী, কাশেম জোয়ার্দার, মাসুম হাজরা, মোঃ হাসান মজলিশ, শেখ বিল্লাল হোসেন, আব্দুল মজিদ গাজী, আব্দুল জলিল বিশ্বাস, শেখ জুলফিক্কার আলী, রাসেল গাজী, শেখ আব্দুর রাজ্জাক রাজ প্রমূখ।

টুর্ণামেন্টের অন্যতম পরিচালকবৃন্দ কেকেএসপি’র সদস্য সচিব মোঃ মহসিন খান, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাঃ সম্পাদক পলাশ কর্মকার উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টের ১ম সেমি ফাইনাল খেলা আগামী ২ জানুঃ ২০২৬ শুক্রবার খড়িবুনিয়া ফুটবল একাদশ বনাম মিলন স্পোর্টিং ক্লাব ও ঢাকার মধ্যে অনুষ্ঠিত হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ