
ফারুক মাষ্টার,তিতাস (কুমিল্লা)
কুমিল্লার তিতাসে মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এলাকাবাসী ও ভুক্তভোগী সাধারণ মানুষের ব্যানারে ১৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামের সড়কে মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে আবদুল বাতেন,ডাক্তার আবদুল হান্নান,আশরাফুল আলম,নুরুল ইসলাম মেম্বার,মোহর মিয়া,জামাল হোসেন, আবুল কাসেম, রফিকুল ইসলাম, অলি আহমদ,তানভীর আহমেদ,এনামুল হকসহ এলাকার প্রায় কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করে।
এসময় বক্তারা বলেন শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগম মামলাবাজ মহিলা। তাদের দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।তারা বিশ বছর ধরে মিথ্যা মামলা দিয়ে সাগরফেনা গ্রামের নিরীহ নিরপরাধ অনেক মানুষকে হয়রানি করে আসছে।
শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগমের দায়েরকৃত মিথ্যা ধর্ষণ মামলায় নবীর হোসেনের মতো নিরীহ একজন মানুষকে আটক করে রাখা হয়েছে।
আমরা দ্রুত নবীর হোসেনের মুক্তি দাবি করছি এবং অবিলম্বে মিথ্যা মামলার বাদী শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছি।