উসমান হাদির হত্যার বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে নড়াইলে বিক্ষোভ

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের ভারত থেকে এনে ফাঁসি নিশ্চিত করা এবং নড়াইলে জুলাই আন্দোলন দমনে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিপ্লবী ছাত্র-জনতার।

(১৯ ডিসেম্বর) শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদ থেকে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে রূপগঞ্জ হাতির বাগান বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শতাধিক ছাত্রজনতা ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা সেখানে রাস্তায় বসে ঢাকা-বেনাপোল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় বেলা ২.৩০ মিনিট থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে সকল প্রকার যান চলাচল বন্ধ করে রাখে।
এ সময় নড়াইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান ও নড়াইল সেনাক্যাম্পের কমান্ডার মেজর মাজহারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে বিপ্লবী ছাত্র-জনতা। অবরোধকালে বক্তারা জুলাই আন্দোলন দমনে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান। একইসাথে আওয়ামী পুনর্বাসনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন অবরোধকারীরা। অবরোধ ও বিক্ষোভকালে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম,আহত জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী,জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মিনহাজুল ইসলাম,সদস্য সচিব আমিরুল ইসলাম রানা,মুখ্য সংগঠক মোঃ তুহিন মোল্যা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহ, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন,ছাত্র অধিকার পরিষদ নেতা আনিসুজ্জামান সোহাগ,জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাফেজ রুমান শেখ,সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ,বৈষম্যবিরোধী নেতা নবাব মোল্যা,আকাশ শেখ,রাশেদুল ইসলাম, আরিফুল হাসান রাব্বি,আহসান হাবিব প্রমুখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ