এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাধিকস্থানে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী, মাছিমপুর ও মুড়াপাড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সালাহউদ্দিন দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, উপজেলা যুবদল নেতা আমিনুল ইসলাম প্রিন্স, শফিকুল ইসলাম, কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনজুর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, এনামুল হক, একে বাবু প্রমুখ।
সভায় প্রধান অতিথি দিপু ভুঁইয়া বলেন, রূপগঞ্জ থেকে সব ধরনের মাদক নির্মূল করা হবে। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও গ্যাস, পানির সমস্যা সমাধান করা হবে। শিক্ষিত বেকার যুবকদের চাকুরির ব্যবস্থা করা হবে। সভায় মুড়াপাড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ###