নাজিম উদ্দীন গ্রেফতারের প্রতিবাদে চুনারুঘাটের নালমুখে প্রতিবাদ সভা

হবিগঞ্জ সংবাদদাতা।।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হুড়পাড়া গ্রামের যুবদল নেতা নাজিম উদ্দীনকে গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় নালমুখ বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় জনতার উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, নাজিম উদ্দীন মিরাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। নাজিম উদ্দীনকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একটি মামলায় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মিরাশী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের লিল মিয়া তালুকদার, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মাস্টার আলী হায়দার, উপজেলা বিএনপির সদস্য গোলাম জাকারিয়া তালুকদার, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, ইউনিয়ন যুবদল নেতা হাবিবুর রহমান প্রমুখ।

জানা গেছে, মঙ্গলবার রাতেই মিরাশী ইউনিয়নের ভোলারজুম বাজার এলাকা থেকে কালেঙ্গা বন বিটের একটি মামলায় তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে নালমুখ বাজারে স্থানীয়রা একত্রিত হয়ে প্রতিবাদ সভা করেন।

বক্তারা আরও বলেন, এ ধরনের গ্রেফতার গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। বক্তাগন প্রকৃত গাছ চোর ও ডেভিলদের গ্রেফতার এবং নিরপরাধ আসামীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ