নড়াইল-১ ও ২ আসনে ৮জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ ও নড়াইল-২ আসনে গত দুদিনে (বুধবার ও বৃহস্পতিবার) মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিএনপি,জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ৫টি দলের প্রার্থীদের পাশাপাশি একজন নারী স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে,নড়াইল-১ (কালিয়া ও সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রাার্থী জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহন করেন। এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সংগঠনের জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ মনোনয়ন সংগ্রহ করেছেন।

এর আগে বুধবার এই আসনে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী সংগঠন মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই আসন থেকে মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসনে বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওঃ আবদুল হান্নান সরদার ও স্বতন্ত্র হিসেবে ফরিদা ইয়াসমিন।

বুধবার এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন,জেলা জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর মোঃ আতাউর রহমান বাচ্চু এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত প্রার্থী মোঃ সোয়েব আলী।

প্রসঙ্গত নড়াইল-০১ আসনে মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ১৫৫ এবং নড়াইল-০২ আসনে মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ৯৮৭ জন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ