বাগাতিপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ

 

নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ড.ভবসিন্ধু রায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার ইসমাইল হোসেন, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান ফয়জুল কবির,মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিএনপি-জামায়াত-এনসিপি রাজনৈতিক দলের নেতা, ইউনিয়ন চেয়ারম্যান, প্রবাসী বাংলাদেশিরা ও স্থানীয় সাংবাদিকগন।
বক্তারা আরও বলেন, প্রবাসীরা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই প্রবাসীদের অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য করা বন্ধ করতে হবে, বিদেশে বা এয়ারপোর্টে তাদের হয়রানি রোধ করতে হবে।

প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মাধ্যমে তাদের অসামান্য অবদান স্বীকৃত করতে হবে। প্রবাসীরা দেশের উন্নয়নে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠাচ্ছে। প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে দেশের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে যাবার পাশাপাশি দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে। প্রবাসী ও তাদের পরিবারের সমস্যা সমাধান ও সহযোগীতা করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ