
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের মৌলভী বাজারে জাতীয়তাবাদী যুব সমাজের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও ৭১ এর স্বাধীনতা আন্দোলনে মহান শহীদদের রুহের মাগফিরাত কামনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন সমাজের আইকন প্রভাষক রাসেল আল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা সজল মৃধা, রাসেল বিশ্বাস, মুসা গাজী, ফরিদ সরদার, ফোরকান সরদার, জাফর সরদার, রাজু মল্লিক, পলাশ হাওলাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জাকারিয়া। দোয়া ও মিলাদ শেষে তবারক বিতরণ করা হয়।