ঠাকুরগাঁওয়ে সুজনের গোলটেবিল বৈঠক

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও। 

 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণবিষয়ক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে সোমাবার সকালে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা’ শিরোনামে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

সুজনের ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক শাহ মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দা হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়ক রাজেশ দে, সুজনের ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি আব্দুল লতিফ, সহসভাপতি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমুখ।

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ এই প্রতিপাদ্যে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।এসময় নিজ নিজ অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরে তারা বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার উত্তরণের একমাত্র পথ হচ্ছে, নাগরিকদের সচেতনতা, কথা বলার অধিকার, সাহসিকতার সঙ্গে অনিয়মের প্রতিবাদ করা এবং জনপ্রতিনিধি ও আমলাদের জবাবদিহিতা নিশ্চিতকরণ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ