নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা,চলছে রেজিস্ট্রেশন

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনায় নড়াইলে কিরাত প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আগামী ২৬ ডিসেম্বর নড়াইল জেলা পরিষদের হল রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ সোমবার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে।

০১৬২৭১৮৫৩২৪ এবং ০১৭৬৮৫৬২৩০৩ মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তির নাম, বয়স, শিক্ষা প্রতিষ্ঠান ও মোবাইল নাম্বার লিখে মেসেজ করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিযোগিতায় দুইটি গ্রুপ থাকবে। “ক” গ্রুপে ১০ বছর থেকে ১৫ বছর বয়সী এবং “খ” গ্রুপে ১৬ থেকে ২৪ বছর বয়সীরা রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। পবিত্র কুরআনের সুমিষ্ট তিলাওয়াতের মাধ্যমে শহিদদের স্মরণের পাশাপাশি তরুণ সমাজকে নৈতিকতা, মানবিকতা ও ইনসাফের পথে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মিনহাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের শহিদদের আমরা একটু ভিন্নভাবে স্মরণ করতে চাই। তরুণ সমাজের নৈতিক অবক্ষয় রোধ ও শহিদদের স্মরণের লক্ষেই আমাদের কিরাত প্রতিযোগিতা।

প্রতিযোগিতার দিন তিলাওয়াতের পাশাপাশি সাম্যভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সদস্য সচিব আমিরুল ইসলাম রানা বলেন, তরুণ সমাজকে কুরআনের আলোয় নৈতিকতা, মানবিকতা ও সাম্যের শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে নড়াইল জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কার্যক্রম গতিশীল করবে।

কিরাত প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যত্থানে প্রাণ উৎসর্গকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আয়োজকরা সকল ধর্মপ্রাণ মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতাকে সফল করার আহ্বান জানিয়েছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ