চুক্তির মেয়াদ শেষ না হতেই চা পাতা কর্তনে বাঁধা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও সংবাদদাতা।।

 

ঠাকুরগাঁওয়ে চুক্তিপত্রের মেয়াদ শেষ না হতেই চা পাতা কর্তনে বাধা প্রদান, চাঁদা দাবি ও হুমকি ধামকির দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম (বাবলু) এর বিরুদ্ধে ।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন লিজ গ্রহণকারী ভুক্তভোগী তাজমুল হক ও বুলবুল হক।

ভুক্তভোগীরা জানান, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলামের কাছ থেকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী গ্রামের দো-মুখা নামক এলাকায় সাড়ে ৪২ একর জমির চা বাগান ৬ মাসের জন্য লিখিত চুক্তিপত্রের মাধ্যমে লিজ গ্রহণ করেন। যার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। কিন্তু এর মাঝেই লিজ গ্রহণকারীদের চা পাতা কর্তনে বাধা প্রদান, চাঁদা দাবি ও হুমকি ধামকি দেন লিজ দাতা। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় শুক্রবার (১২ ডিসেম্বর) একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

সঠিক বিচারের দাবিতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ভুক্তভোগী দুইজন এ সংবাদ সম্মেলন করেন।

এ বিষয়ে অভিযুক্ত রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, তারা চুক্তি ভঙ্গ করায় আমি তাদের নোটিশ করি। উল্টো তারায় আমাকে নানা হুমকি ধামকি দেয়। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় তাদের বিরুদ্ধে আমি একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ সময় উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন. এম নুরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ