
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা
কুমিল্লা চান্দিনার নাটিংগী পীরমঞ্জিল ইবতেদায়ী সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার মান উন্নোয়নের লক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় উক্ত মাদ্রাসা প্রাঙ্গনে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা পীরজাদা ওমর ফারুক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দোল্লাই নবাবপুর জামে মসজিদের খতিব মাওলানা আরিফ বিন গোলাম রাব্বানী,উপদেষ্টা মন্ডলির সদস্য ব্যবসায়ী জাকির হোসেন আজাদ, দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আহম্মেদ নোমান,সুরিখোলা উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম ক্বারী আবদুল মান্নান জিহাদী,দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম শাহাদাত হেসেন আশরাফী,নাটিংগী জামে মসজিদের পেশ ইমাম মোসাদ্দদেক বিল্লাল,মুফতী আবু সুফিয়ান,প্রভাষক মাওলানা আবু সুফিয়ান,পীরজাদা হুমায়ুন কবির।
এসময় আরোও উপস্থিত ছিলেন শিক্ষক শহিদুল ইসলাম খোকন,শিক্ষক আলিফ মাহমুদ কায়সার,শিক্ষক মেহেদি হাসান নাবিল,সারওয়ার রেজভী,বাবুল খান,অবসরপ্রাপ্ত শিক্ষক অহিদুল ইসলাম, হাফেজ সাইফুল ইসলাম,হাফেজ মোঃ সাল্লিম,উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ ফরহাদ হোসেন, শিক্ষক হাফেজ তানভীর তারেক,শিক্ষিকা কুলছুমা আক্তার, হাবীব উল্যাহসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তি প্রমুখ।
এসময় বক্তারা অত্র মাদ্রাসার ভূয়শী প্রশংসা করেন সেই সাথে ইমান ও আকিদার সাথে পড়ালেখা সহ শিক্ষার পরিবেশ সৃষ্টি করে শিক্ষার মানোন্নয়নে সর্বদা নজর রাখার আহবান জানান।
শেষে দেশবাসী ও মাদ্রাসার মঙ্গল কামনায় পীরজাদা ওমর ফারুক এর দোয়া মিলাদ পরিচালনায় বিশেষ মোনাজাত করা হয়।