চান্দিনা হরিনচাতুরী যুবসংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা

 

মাদকের বিরুদ্ধে ফুটবল এই প্রতিপাদ্যে জমকালো আয়োজনে কুমিল্লার চান্দিনা হরিণচাতুরী যুব সংগঠনের উদ্যোগে মিনিবার ডাবল টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে সমাপ্ত হয়েছে।

১৩ ডিসেম্বর শনিবার বিকেলে চান্দিনার হরিনচাতুরী মসজিদ সংলগ্ন বালুর মাঠে উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা গণতান্ত্রিক কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুব আলম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা কৃষকদলের সভাপতি মোরশেদুল আলম,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি মিয়া মোঃ আসাদুজ্জামান জায়েদ,ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মেম্বার,কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক আবু ইউসুফ রুবেল,যুবদলের দপ্তর সম্পাদক উজ্জল রানা,এলডিপি নেতা আবু ইউসুফ,আবু হানিফ,বিল্লাল হোসেন,টুর্নামেন্ট কমিটির সাকিব,রিফাত,নবির হোসেন,তানভীর, জুয়েল রানা,শাকিল আহম্মেদ,মোহাম্মদ আলী,মোজাম্মেল,আলআমিনসহ গণ্যমাণ্য নেতৃবৃন্দ।
১৬ টি দল অংশগ্রহনের মধ্যকার প্রতিযোগিতায় জুয়েল রানার ম্যাচ রেফারীর পরিচালনায় ফাইনাল খেলায় সুরিখোলা ইয়ংস্টার ফুটবল একাদশ, চাঁদপুর ফুটবল একাদশকে টাইব্রকারে ২-১ গোল ব্যবধানে পরাজিত করে কাঙ্খিত চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
উক্ত খেলায় হাবিব রাজকুমার এর চমৎকার ধারাভাষ্যকায় সেরা খেলোয়ার হিসেবে ট্রফি অর্জন করে সুজন ও চয়ন ইসলাম।

এসময় প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মাদক থেকে সর্বদা মুক্ত রাখতে খেলাধুলায় মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজেতাদের মাঝে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ