নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত,শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলে যথাযজ্ঞ মর্যাদাই শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত,শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।
আজ (১৪ ই ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস।

১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে বাংলাদেশকে মেধাশূন্য করতে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭:০০ ঘটিকায় জেলা প্রশাসন, জেলা পুলিশ,জেলা পরিষদ,নড়াইল পৌর-সভা, জেলা পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও দোয়া করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এ সময় বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনপূর্বক বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন,নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার,এ সময় নূর-ই আলম সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ