
এম.পলাশ শরীফ/জুয়েল হৃদয়, নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আসর নামাজবাদ পোলেরহাট আজহারিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন এ্যাড. নজরুল ইসলাম কাজল, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলম পারভেট লিটন, এ্যাড. এসকেন্দার আলী, উপজেলা বিএনপি নেতা খেলাফত হোসেন খসরু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈবজ্ঞহাটী সেলিমাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছোবাহান, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার খান, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন খান, উপজেলা যুবদল নেতা আলি আজিম বাবুল, পুটিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ফরাজী, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সোহাগ বিভিন্ন নেতৃবৃন্দ। #