কপিলমুনিতে ১ম রাউন্ডের ৩য় খেলা, কেশবপুরকে হারিয়ে সেমি ফাইনালে খড়িবুনিয়া

এস কে আলীম,কপিলমুনি খুলনা।

 

শনিবার বিকাল সাড়ে ৩ টায় কপিলমুনি সিটি প্রেসক্লাবের আয়োজনে ও কেকেএসপি’র পরিচালনায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৩য় খেলায় বন্ধুমহল ফুটবল একাদশ কেশবপুরকে ৪-০ গোলে পরাজিত করে খড়িবুনিয়া ফুটবল একাদশ সেমি ফাইনালে উন্নীত হয়েছে। খেলায় বিজয়ী দল ১ম অর্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন হাবিবুল্যাহ, প্রথম গোলদাতা নাইজেরিয়ান খেলোয়াড় আনছু। সেরা গোলকিপার মনোনীত হন রবিউল ইসলাম বিদ্যুৎ। খেলা পরিচালনা করেন বরুণ সানা।
খেলায় কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কেকেএসপি’র আহবায়ক এম আজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও কেকেএসপির উপদেষ্টা অজয় সাধু, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শামসুল আলম পিন্টু, চলার সাথীর সভাপতি প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল। উপস্থিত ছিলেন শেখ আনোয়ারুল ইসলাম, মহাসিন খান, পলাশ কর্মকার, মীর সাফায়েত হোসেন সাবান আলী, সরদার তোফাজ্জেল হোসেন, সন্তোষ কুমার সরকার, মোঃ শহিদুল ইসলাম, সুজায়েত গাজী, কাশেম জোয়ার্দার, মাসুম হাজরা, আব্দুল মজিদ গাজী, আব্দুল জলিল বিশ্বাস, শেখ জুলফিক্কার আলী, রাসেল গাজী, শেখ আব্দুর রাজ্জাক রাজ প্রমূখ।

প্রসংগত, এই টুর্ণামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা আগামী ১৯ ডিসেম্বর শুক্রবার জিতেন্দ্রনাথ স্পোটিং ক্লাব দাকোপ বনাম সন্যাসগাছা ছাত্র সংসদ কেশবপুর এর মধ্যে অনুষ্ঠিত হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ