
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবাদ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মালঞ্চি বাজারের অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্ব একটি প্রতিবাদ মিছিল বের হয়।
প্রতিবাদ মিছিলটি মালঞ্চি বাজার সহ উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে একটি পথসভা করেন,সেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত যুবদল, ছাত্রদল,কৃষকদল,শ্রমিকদল,সেচ্ছাসেবী দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন,ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা গভীর ষড়যন্ত্রের অংশ,হাদির ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে অবলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।