এস কে আলীম,কপিলমুনি খুলনা।
কপিলমুনির কাশিমনগরে ঝুলন্ত অবস্থায় বিধবা নারী রশিদা বেগম(৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কপিলমুনির কাশিমনগর গ্রামের মৃতঃ এনামুল গাজীর স্ত্রী রশিদা বেগম প্রতিদিনের ন্যায় তার ঘরে ঘুমাতে যায়।
শনিবার সকালে স্থানীয়রা বাড়ীর সামনের লিচু গাছে তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন, এরপর থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সূত্র জানায়, মৃত দেহের নাকে ও যৌনাঙ্গে রক্তের চিহ্ন রয়েছে। ঘটনায় স্থানীয়রা তার দেবর মহিদুল গাজী (পিতা মৃতঃ এছেম গাজী)কে ধরে শনিবার সকালে পুলিশে দিলে পুলিশ তাকে আটক করে।
এদিকে তার মেয়ে ও এলাকাসীর দাবী তাকে হত্যা করা হয়েছে।
মৃতের মেয়ে তাসমিরা খাতুন (১৬) বলেন,“আমার মাকে আমার ছোট কাকা মহিদুল গাজী হত্যা করেছে, কারণ সে আমার মায়ের কাছ থেকে অনেক টাকা জোর পূর্বক নিয়েছে। আমার মাকে বিভিন্ন সময় সে খারাপ প্রস্তাব দিত এবং বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করতো। আমি এই হত্যাকান্ডের বিচার চাই, আমার কাকার ফাঁসি চাই।
এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া বলেন,“মৃতদেহ উদ্ধার করেছি, পোস্ট মর্টেমের জন্য মেডিকেলে পাঠিয়েছি, আত্মহত্যা কি হত্যা রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচেছ না। তবে মৃতের যৌনাঙ্গে রক্তের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় বিক্ষুব্দ জনতার দাবীর মুখে তার দেবর মহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।