জুয়েল হৃদয়ঃ শরণখোলা
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ শরণখোলা উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শরণখোলা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোঃ মামুন তালুকদার। সঞ্চালনা করেন বাগেরহাট জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মোঃ সোহাগ তালুকদার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ এবং উপজেলা বিএনপি নেতা জাহিদ পঞ্চায়েত। এছাড়া বাগেরহাট জেলা জিয়া মঞ্চের ১ নং সদস্য বাপ্পি খান সভায় অংশ নেন।
উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ জুয়েল আহমেদ, উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট জেলা জিয়া মঞ্চের সদস্য এমডি বিশাল, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক হালিম খান ও কবির হোসেন।
এছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আলাল তালুকদার, জাকির খান, মামুন হাওলাদার, হাসান শিকদার, শাহিন মোল্লা, ইয়াসিন, আল-আমিন তালুকদার, ইলিয়াস, ইমরানসহ অনেকে