পত্নীতলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ২

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)

 

নওগাঁর পত্নীতলা সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বীর গ্রামে।

বিজিবি জানান, বৃহষ্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৫ টায়  বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েক এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তে টহলরত ছিলেন। এমতাবস্থায় সীমান্ত পিলার ২৬৩/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বীর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেন্সিডিল এবং ০৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ ২ জন চোরাকারবারীকে আটক করে৷

আটককৃত রা হলেন উপজেলার চকমলিন গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে মোঃ আব্দুল লতিফ(৪০) ও একই গ্রামের মৃত অজিত চন্দ্র দাসের ছেলে , শ্যামল দাস(৬০), আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। যার মামলা নম্বর -১২, তারিখ-১১ ডিসেম্বর ২০২৫।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ