ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা
নাটোরের বাগাতিপাড়ায় কবর খুঁড়ে হারানো মোবাইল ফোন উদ্ধার করেছেন সামিউল ইসলাম সামি নামে এক যুবক। বুধবার (১০ ডিসেম্বর) সকালে দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর সামাজিক কবরস্থান থেকে মোবাইলটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতেই ফোনটি হারিয়ে যায়।
জানা যায়, গত মঙ্গলবার রাতে জানাজা ও দাফনকাজে অংশ নিতে কবরস্থানে যান সামি। তখন তার জ্যাকেটের পকেটে মোবাইলটি ছিল। দাফন শেষে বাড়ি ফিরে তিনি দেখেন—জ্যাকেটের পকেটে আর মোবাইল নেই।
সামিউল ইসলাম সামি জানান,
“আমি নিশ্চিত ছিলাম মোবাইলটি কবরেই পড়ে গেছে। কেউ যদি পেত, ফোনটি অফ করে দিত বা সিম খুলে ফেলত। যেহেতু ফোনে রিং হচ্ছিল, তাই বুঝতে পেরেছি মোবাইলটি কবরের ভেতরেই আছে।”
পরদিন সকালে কবর খুঁড়ে শেষ পর্যন্ত মোবাইলটি ফিরে পান তিনি।