বাগাতিপাড়ায় পরপর ২ দিন রেললাইন ফাটল

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ

 

নাটোরের বাগাতিপাড়ায় পরপর দুই দিন দুইটি স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের আব্দুলপুর থেকে রাজশাহী অভিমুখের লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মালিগাছি অরক্ষিত লেভেলক্রসিং এলাকার সেকশন ২২৯/৫,৪–এ রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টাঙিয়ে সতর্ক সংকেত দেন। এতে ওই অংশ দিয়ে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে।

স্থানীয়রা জানান, সম্ভবত রাতের কোনো এক সময়ে লাইনে ফাটল তৈরি হয়। রাতের ট্রেনগুলো দ্রুতগতিতেই ওই ভাঙা অংশ অতিক্রম করেছে। তাদের আশঙ্কা—এভাবে বারবার রেললাইন ভেঙে গেলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি দেখা দিতে পারে। প্রায় প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটায় তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন।

এর আগের দিন ১০ ডিসেম্বর রাতেও উপজেলার গাঁওপাড়া অরক্ষিত লেভেলক্রসিং এলাকায় রেললাইনে ফাটল দেখা গিয়েছিল বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে আব্দুলপুর স্টেশন মাস্টার জামিল ও আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে কন্ট্রোলের মাধ্যমে আমরা জানতে পারি ২২৯ এর ৪/৫ নম্বর পিলার এলাকায় রেললাইন ভেঙে গেছে।

খবর পেয়ে রেলওয়ের মিস্ত্রিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল পতাকা দিয়ে সতর্কতা জোরদার করেন।

ধীরগতিতে ট্রেন পারাপার করা হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেন নিরাপদে অতিক্রম করেছে। সংস্কার কাজ চলছে—অল্প সময়ের মধ্যেই মেরামত সম্পন্ন হবে বলে আশা করছি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ