নঁকশা পরিবর্তন করে কপিলমুনিতে উচ্ছেদ অভিযান, খুলনায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

এস কে আলীম,কপিলমুনি, খুলনা।

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে সড়কের বাঁক সরলীকরণের নামে জমি অধিগ্রহণের অর্থ পরিশোধ না করেই ডিগ্রি মাদরাসাসহ বেশকিছু ব্যবসাপ্রতিষ্ঠান সহ সাংবাদি বাদাশার বাড়ি ভেঙে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্থ ভবন মালিক ও ব্যবসায়ীসহ এলাকাবাসী অংশ নেন। এ সময় সড়কের বাঁকসরলিকরণের নামে বুলডোজার দিয়ে কপিলমুনি সিনিয়র ফাজিল মাদরাসা গুড়িয়ে ভেঙে দেয়ার প্রতিবাদ জানানো হয়।

সেই সঙ্গে পর্যায়ক্রমে বিভিন্ন ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের দোকানপাটে চলমান উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানানো হয়। বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ,এড. দিপংকর সাহা,শেখ জহির উদ্দীন বাবর,গৌতম সাহা প্রমূখ।

তাদের অভিযোগ, প্রভাবশালী এক ব্যবসায়ীর ভবন বাঁচাতে নঁকশা পরিবর্তন করে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপথ বিভাগ।

এতে ব্যাহত হচ্ছে সড়কের বাঁকসরলিকরণ। উল্টো হাসপাতাল ও মাদরাসার ঘেঁষে সৃষ্টি হচ্ছে আরও ঝুঁকিপূর্ণ দুটি বাঁক।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি দেয়া হয়। এ সময় জমি অধিগ্রহণের অর্থ পরিশোধ না করেই চলমান উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানান তারা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ