
“কেন্দুয়ায় টাকা ছাড়া সেবা দেননা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা” শিরোনামে গত ৮ ও ৯ ডিসেম্বর “দৈনিক স্বদেশ প্রতিদিন, স্বদেশ সংবাদ সহ বিভিন্ন প্রিন্ট অনলাইন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। সংবাদে আমার বক্তব্যেকে ভুলভাল করে প্রকাশ করা হয়েছে এবং প্রকৃত ঘটনাটি উপস্থাপন করা হয়নি। আমি কখনোই সরকারি সেবার ক্ষেত্রে আমাকে টাকা দেয়ার জন্য কাউকে জোর করিনা, এতে আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাই উক্ত ভিত্তিহীন সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করছি।
মো. নূরুল ইসলাম (এনায়েত)
উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য)
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কেন্দুয়া-নেত্রকোণা।