
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেসরকারি পশু পাখি সেবামূলক সংগঠন বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি (BVKPCS) উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“তৃণমূল পর্যায়ে প্রাণিসম্পদের সেবার মান বৃদ্ধি করা” এ স্লোগানকে সামনে রেখে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডে সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি, মতবিনিময় ও আলোচনা সভায় সংগঠনের কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা (অব.) ডা. আব্দুল বাসেত (মুকুল)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. সাইফুল আলম ও কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজ উদ্দিন ভূইয়া।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন আকন্দ (মানিক), উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. সোহেল রানা, বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি কুলিয়ারচর উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. নাজমুল হাসান, মো. রফিকুল ইসলাম, কাজী জাহেদ হোসেন, মো. ফজলুর রব, কাজী আব্দুল্লাহ, মো. সৌরভ ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন আলম, সহ-সভাপতি মো. মাসুদুর রহমান, সহ-সভাপতি মো. মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন দাস (পল্টু), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাখাল চন্দ্র সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মো. শহিদুল্লাহ সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. আল ফয়সাল, দপ্তর সম্পাদক মো. ইমরান মিয়া, সেমিনার বিষয়ক সম্পাদক কাজী মো. রেফায়েত উল্লাহ, সহ-সেমিনার বিষয়ক সম্পাদক মো. সাঈদ উজ্জ্বল, পিকনিক বিষয়ক সম্পাদক মো. শাহিন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সানাউল্লাহ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সুনিল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক মো. সেলিম মিয়া, ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য মো. সৈয়দ মিয়া, মো. শামীম মিয়া তানভীর আহমেদ, মো. শহিদুল ইসলাম ও এলএসপি কর্মি সাইফুল ইসলাম সহ বিভিন্ন ভেটেরিনারি কোম্পানীর মার্কেটিং অফিসার, উপজেলা ও জেলা পর্যায়ের পল্লী চিকিৎসক, প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা ভেটেরিনারি খাতের উন্নয়ন, মাঠপর্যায়ের পল্লী চিকিৎসকদের করণীয়, সেবার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।