ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’, প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়র আয়োজনে বড়াল সভাকক্ষে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, বাগাতিপাড়া মডেল থানার সাবঃ ইনস্পেক্টর আঃ মান্নান, যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ উপজেলা থেকে আগত নারীরা।
অনুষ্ঠানের শেষার্ধে ৫ জন নারীকে সমাজে বিভিন্ন ধরনের অবদান রাখার জন্য ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়,তারা হলেন সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী তিনি হলেন শাবানা আক্তার সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ইয়াসমিন আক্তার,শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আরিফা, সফল জননী বিউটি বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামী জয়ী নারী রিতা খাতুন।