
জুয়েল হাওলাদার, শরণখোলা
বাগেরহাটের শরণখোলা উপজেলায় কিস্তি সুরক্ষা কার্ডধারী মৃত গ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তা ও কিস্তির বকেয়া মওকুফ করে মানবিক উদাহরণ স্থাপন করেছে ওয়ালটন প্লাজা রায়েন্দা শাখা।
শরণখোলা উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের মালিয়া ওয়ার্ডের মরিয়ম বেগম চলতি বছরে ওয়ালটন প্লাজা রায়েন্দা শাখা থেকে কিস্তিতে ৫০ হাজার টাকায় একটি ফ্রিজ ক্রয় করেন। কিন্তু গত ১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার প্রায় ৩০ হাজার টাকার কিস্তি বকেয়া ছিলো।
তিনি ওয়ালটনের কিস্তি সুরক্ষা কার্ডধারী হওয়ায় মৃত্যুর পর ওয়ালটন কোম্পানি তার পরিবারের কিস্তির সব বকেয়া মওকুফ করে এবং মানবিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করে।
৮ ডিসেম্বর ২০২৫, ওয়ালটন প্লাজা রায়েন্দা শাখায় আনুষ্ঠানিকভাবে মরিয়ম বেগমের পরিবারের হাতে এই অর্থ তুলে দেন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
রায়েন্দা শাখা ম্যানেজার মোঃ নাজমুল হাসান,
রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আরাফাত হোসেন,
রিজিওনাল সেলস ম্যানেজার শামিম খান,
ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোঃ শাহানুর আলম,
প্লাজার স্টাফবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিবারের সদস্যরা এমন কঠিন সময়ে ওয়ালটনের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।