
সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকার পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, সাংবাদিক আবু সাইদ শুনু, সাংবাদিক নকিব সিরাজুল হক, ফকির হাসান আলী, এসএস শোহানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মহিলা দল নেত্রী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকার ব্যক্তিগত উদ্যোগে ইতোমধ্যে অর্ধশতাধিক নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন। দুস্থ নারীদের স্বাবলম্বী করতে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।।