বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ‎পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা


সোহেল রানা বাবু, বাগেরহাট

‎বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক
‎অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার ( ৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান
‎অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ পরিচালক ডা: মোঃ ফখরুল হাসান।
‎ সমন্বয় সভায় নয়টি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও জেলার ৭৫ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথি জানান, গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের ওপর থেকে মামলা জট কমবে এবং বিচার প্রার্থীরা স্বল্প খরচে ও স্বল্প সময়ে সঠিক বিচার পেতে সক্ষম হবেন।

প্রচলিত আদালতে একটি মামলা দায়েরের পর বছরের পর বছর কেটে গেলেও চূড়ান্ত রায় পেতে ভোগান্তি পোহাতে হয়। এতে বিচারপ্রার্থীদের সময়,অর্থ,শ্রম-সবকিছুর’ই অপচয় হয়।

তাই গ্রাম আদালতকে নাগরিকদের সঠিক এবং সহজতর ন্যায় বিচার প্রক্রিয়ার কার্যক্রমের মাধ্যমে আস্হা অর্জন করতে কাজ করে যেতে হবে।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ