শরণখোলায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনে ইউএনও

জুয়েল হাওলাদার, শরণখোলা

 

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এপির আয়োজনে নিবন্ধিত তিন হাজার চারশত (৩৪০০) শিশুর মাঝে কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম দিনে ৫০ জন শিশুর হাতে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান। তিনি নিজ হাতে শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন এবং ওয়ার্ল্ড ভিশনের এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এসময় উপস্থিত ছিলেন—ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এপির এরিয়া ম্যানেজার ক্যারোল সুশ্রী,স্পনসরশিপ ও চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা হিরু হাই।

স্পনসরশিপ সিস্টেম অফিসার খ্রীষ্টিনা শিকদার,সহ প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

কম্বল হাতে পেয়ে নিবন্ধিত শিশুর পরিবার ও শিশুরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওয়ার্ল্ড ভিশন জানিয়েছে নিবন্ধিত সকল ৩৪০০ শিশুর কাছেই পর্যায়ক্রমে কম্বল পৌঁছে দেওয়া হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ