
সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো ধান বীজ ও সার বিতরণের উদ্ধোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে কৃষি অফিস চত্বরে এর উদ্ধোধন করেন নবাগত ইউএনও দিলারা আকতার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা : নিলুফা ইয়াছমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাফিকা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার কিশোর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, আশরাফুল ইসলাম প্রমূখ।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকের মধ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উফশি হাইব্রিড জাতের ধান বীজ ও সার বিতরণ করা হবে।