
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা।
কুমিল্লা চান্দিনায় চক্ষু রোগীদের সেবার লক্ষ্যে শুভ উদ্বোধন হলো নবাবপুর মর্ডান আই কেয়ার চক্ষু সেন্টার।
৫ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার দোল্লাই নবাবপুর পশ্চিম বাজার, হাজী শাহজাহান চেয়ারম্যান প্রতিষ্ঠিত খান মার্কেট এর নীচতলায় আনন্দ ঘন পরিবেশে আনুষ্ঠানিক ভাবে পবিত্র মিলাদ ও দোয়ার মধ্যে দিয়ে এ চক্ষুসেবা কার্যক্রম শুরু হয়।
এসময় দোল্লাই নবাবপুর কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নুরুল হক এর দোয়া ও মোনাজাত পরিচালনায় উপস্থিত ছিলেন প্রভাষক মাওলানা নুরুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহজালাল,উপসহকারী মেডিক্যাল অফিসার ডা. মোঃ সাইফুল ইসলাম,মাওলানা শফিকুল ইসলাম,মাওলানা এনামুল হক,মোয়াজ্জেম,আফাজউদ্দিন প্রধান, শফিউল্যাহ,ডা. আবুল হাশেম,ব্যবসায়ী শফিকুল ইসলাম, জি এন জাকারিয়া,ডা. মাহবুব আলম,শিক্ষক মোশারফ হোসেন,তারিকুল ইসলাম,জসিম উদ্দিন,হালিম মজুমদার, অপটিক্যাল গার্ডেন এর স্বত্বাধিকারী শরিফুল ইসলাম,সোহানুর রহমান সোহান,টেকনিশিয়ান হাবীবুর রহমানসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এসময় অপ্টম ডাক্তার সাইফুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন স্বল্প খরচে ভাল মানের চক্ষু সেবা দেবার প্রতিশ্রুতি নিয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চোখের সব জটিল চিকিৎসায় অত্যাধুনিক যন্ত্রপাতি সমন্বয়ে চক্ষু পরীক্ষা করে চশমা ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।
উক্ত আই কেয়ারে প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চক্ষু চিকিৎসা সেবা প্রদান পেতে সকলে আমন্ত্রন জানান তিনি।
এদিকে প্রত্যন্ত অঞ্চলে চক্ষু সেবা প্রদানে জনগনের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে এমন প্রদক্ষেপকে ধন্যবাদ জানান স্থানীয়গণ।