
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার আসর নামাজ বাদ কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেনবাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা।
, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলি আজিম বাবুল, উপজেলা কৃষক দলের সভাপতি মো.জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক সাদিক শিকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।