চান্দিনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা।

 

সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মাহ কুমিল্লা চান্দিনার দোল্লাই নবাবপুর জামে মসজিদে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এর আয়োজনে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
এসময় দোল্লাই নোয়াবপুর কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা আরিফ হোসাইন গোলাম রাব্বানী মোনাজাত পরিচালনায় উপস্থিত ছিলেন পেশ ইমাম হাফেজ মাওলানা নুরুল হক,বিএনপির প্রবীণ রাজনীতিবিদ আবদুল মান্নান বিএসসিবিএড,সাবেক যুবদল নেতা খোকন মেম্বার,উপজেলা তাঁতীদলের আহবায়ক আবুল বাশার মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহজালাল প্রধান,উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামাল প্রধান,বিএনপি নেতা আনোয়ার হোসেন,বিএনপি নেতা তারেকুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সংগঠেনের অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন জানান , খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা।

চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হন।এমন সংকটাপন্ন অবস্থায় দেশবাসীর কাছে নেত্রীর সুস্থতা কামনায় দোয়া চান তিনি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ