কপিলমুনি সিটি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

এস কে আলীম,কপিলমুনি খুলনা।

 

কপিলমুনি সিটি প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের মাসিক সভা শুক্রবার বেলা ১১ টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কোষাধ্যক্ষ জগদীশ দে মাসিক আয় ব্যায়ের হিসাব দাখিল করেন।

এরপর ক্লাবের সদস্যদের সাংবাদিকতায় সক্রিয়করণ সামাজিক, জনহিতকর কর্মসূচি গ্রহণ ও বার্ষিক বনভোজনের বিষয়ের উপর বক্তব্য রাখেন সহ-সভাপতি বিশিষ্ট কলামিস্ট সাহিত্যিক জি এম এমদাদ, সহ-সাধারণ সম্পাদক এস কে আলীম, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস খান, নির্বাহী সদস্য অসীম রায়, আব্দুল জলিল বিশ্বাস ও আব্দুল মজিদ গাজী।

সভাপতি এম আজাদ হোসেন তার বক্তব্যে বলেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সদস্যরা শুধু সাংবাদিকতায় নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলা আয়োজনে কার্যকর ভূমিকা রেখে চলেছে।

কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে ৮ দলীয় কপিলমুনি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে বৃহত্তর কপিলমুনি অঞ্চলে বেশ সাড়া ফেলেছে। শুধু তাই নয়, সুষ্ঠু ধারার সাংবাদিকতা করতে সদস্যদের আহ্বান জানান তিনি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ