সীমান্তে ফের মাদকদ্রব্যসহ স্বামী -স্ত্রী আটক

মনিরুল ইসলাম ,সাপাহার ( নওগাঁ)

 

নওগাঁর পত্নীতলায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট স্বামী স্ত্রী কে আটক করেছে ১৪ বিজিবি ব্যাটলিয়ন।
৪ ডিসেম্বর রাত ১১ টার দিকে বস্তাবর বিওপির একটি টহল দল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী নেতৃত্বে সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভেলুপাড়া পাকা রাস্তার সামনে অভিযান পরিচালনা করে। এসময় ৫৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বাংলাদেশী নগদ ২৩,০০০/-টাকাসহ ২ জন চোরাকারবারী স্বামী স্ত্রীকে আটক করে। আটককৃতরা হলো উপজেলার গোপীনগর গ্রামের কছির উদ্দীনের ছেলো মোঃ জাহিদুল ইসলাম(৪০) এবং তার স্ত্রী বিউটি বেগম(৩৫)।

পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি এদেরকে আটক করতে সক্ষম হয়। আসামীসহ আটককৃত মাদক ও মালামাল অদ্য ৫ ডিসেম্বর ২০২৫ তারিখ নিয়মিত মামলার মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। সিজার মূল্য-৩৩,৮০০/-টাকা।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ