সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোরেলগঞ্জে দোয়া অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:

 

বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আসরের নামাজ শেষে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে আলোচনা করেন বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ