খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চুনারুঘাট উপজেলা বিএনপির দোয়া মাহফিল

মোঃ মিজানুর রহমান হবিগঞ্জ-

 

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চুনারুঘাট উপজেলা, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

(৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়) চুনারুঘাট মধ্যবাজারে উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহমান রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আব্দুর রহিম তালুকদার শ্যামল, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আবদুল করিম সরকার, যুগ্ন সম্পাদক এডভোকেট সরকার মোঃ শহীদ, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক,চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী,পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ,সাধারণ সম্পাদক দিদার হোসেন সহ চুনারুঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের জনসাধারণ।

পরিশেষে দোয়া পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ