
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন,নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক ভাবে ৩৬ টি আসনে বিএনপি’র প্রার্থীর নাম ঘোষণা করেন।
এর মধ্যে নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামকে নড়াইল ২ আসনে মনোনয়ন দেওয়া হয়।
এর আগে প্রথম ধাপে নড়াইল ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ঘোষণা করা হয়।