জুয়েল হৃদয়, বিশেষ সংবাদাদতা।
বাগেরহাটের মোড়েলগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসরের নামাজ শেষে মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিগণের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
এছাড়া মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শহিদুল হক বাবুল, মোড়েলগঞ্জ পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মোড়েলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও নারী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি এক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।