ফারুক মাষ্টার,তিতাস, কুমিল্লা
কুমিল্লার তিতাস উপজেলায় কড়িকান্দিতে ট্রাক্টর ট্রলি নদীতে পরে একই পরিবারের দুই ঝা ও এক প্রতিবেশী সহ তিনজন নিহত।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি-চর রাজাপুর সড়কের কড়িকান্দিতে অবস্থিত তিতাস নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কড়িকান্দি বাগান বাড়ির শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করতেছিলেন, এমন সময় রাজাপুর থেকে কড়িকান্দিগামী একটি খালি ট্রাক্টরট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে উলটে তিতাস নদীতে নারীদের ওপর পড়ে যায়, এতে ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান এবং সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক তিতাস থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কাজে সহযোগিতা করে।
এদিকে একই পরিবারের তিন নারীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে পরেছে।