ফেনী সদরে রাজস্ব তহবিলের অর্থায়নে বিবিধ উপকরণ বিতরণ

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার সকাল ১১টায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন তহবিলের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মিজ্ মনিরা হক।

​স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সরকারি সেবা ও সহায়তা সরাসরি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীদের মাঝে মাছের পোনা, গবাদিপশুর পুষ্টিবিকাশে ভিটামিন, কৃমিনাশক ঔষধ এবং শিক্ষার্থীদের মেধা ও শরীরচর্চার বিকাশে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এই উপকরণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

​ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মিজ্ সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, দেশ ও জনগণের উন্নয়নের স্বার্থে সরকারি সকল প্রতিষ্ঠান একযোগে কাজ করে যাবে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ