বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এপির উদ্যোগে পুরস্কার ও সহায়তা সামগ্রী বিতরণ

জুয়েল হাওলাদার,শরণখোলা।।

 

বিশ্ব প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এপির আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে পুরস্কার ও সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক অন্তর্ভুক্তি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে আয়োজন করা এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মুখে ফুটে ওঠে আনন্দের উচ্ছ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্যারল সুশ্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়েন্দা পিএফ-এর প্রোগ্রাম অফিসার জনাব আগস্টিন, সাউথখালি ইউনিয়নের প্রোগ্রাম অফিসার মানিক হালদার, খোন্তাকাটা ইউনিয়নের প্রোগ্রাম অফিসার সমর হালদার এবং ধানসাগর ইউনিয়নের প্রোগ্রাম অফিসারসহ ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সহায়তাকারীবৃন্দ।

বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে শরণখোলা অঞ্চলে প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের প্রাধান্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, চলাচল সহায়তা সক্ষমতা বৃদ্ধি সহয়তায় সবসময় পাশে থাকবে

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ